• ২০২৬ নভেম্বর ২২, রবিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৭
  • সর্বশেষ আপডেট : ০৮:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ০২ জন আসামি গ্রেফতার |

  • প্রকাশিত ০৩:১১ পূর্বাহ্ন রবিবার, নভেম্বর ২২, ২০২৬
বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ০২ জন আসামি গ্রেফতার |
Time Bangla news
কামরুজ্জামান সুমন বিশেষ প্রতিনিধি


বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ০২ জন আসামি গ্রেফতার |


অদ্য ২১/১১/২০২৬ খ্রি. তারিখ অফিসার ইনচার্জ, জোরারগঞ্জ থানার নেতৃত্বে জোরারগঞ্জ থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল জোরারগঞ্জ থানাধীন ০১নং করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ০২ জন ব্যক্তি একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ খাগড়াছড়ি হতে যাত্রীবাহী শান্তি পরিবহনের একটি বাসযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে উক্ত স্থানে তল্লাশিচৌকি স্থাপন করে সন্দেহভাজন বাসটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাসের যাত্রী সালাহউদ্দিন আকবর (৪৪) ও ইবনে জাহিদ (৩৪)-এর হেফাজত হতে ০১টি ৭.৬২ মি.মি. বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন ও ০৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে অদ্য ১৭.৩০ ঘটিকার সময় উল্লিখিত অস্ত্র ও গোলাবারুদ বিধি মোতাবেক জব্দ করা হয় এবং উক্ত ০২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ